চলনবিলাঞ্চলে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান বলেছেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মাদক, নারী উন্নয়ন, পরিবেশ নিয়ে প্রতিটি এনজিও আলাদাভাবে কাজ করলেও সামাজিক, অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিদেশী দাতা সংস্থা কিংবা অভ্যন্তরীণ উৎস থেকে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি নাগরিককে দক্ষ জনশক্তিতে পরিণত করতে এনজিওদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’
গত সোমবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।





