ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’র (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন।
গত মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল পদত্যাগ করায় তাকে এ পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পুনরাদেশ না দেয়া পর্যন্ত ড. নাজিম এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, বিশ^বিদ্যালয়ের মিশন-ভিশনের আলোকে বিশ^বিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো। সবার পরামর্শ ও সহযোগিতা কাম্য।
ইবির আইকিউএসির নতুন পরিচালক ড. নাজিমুদ্দিন
ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’র (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন। গত মঙ্গলবার ভারপ্রাপ্ত...





