ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আইসিটি সেল ও প্রিন্টিং প্রেস দফতরে নতুন পরিচলক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিনকে আইকিউএসি’র পরিচালক, ইলেক্ট্রিক্যাল এ- ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলীকে আইসিটি সেলের পরিচলক এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলামকে প্রিন্টিং প্রেস দফতরের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সূত্র মতে, গত মঙ্গলবার থেকে আইসিটি সেল ও আইকিউএসির নতুন পরিচালককে নিয়োগ দেয়া হয়। এ ছাড়া গত সোমবার থেকে প্রিন্টিং প্রেস প্রশাসককে নিয়োগ দেয়া হয়। আইিকিউএসি পরিচালককে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ও বাকি দুই পরিচালককে এ বছরের জন্য নিয়োগ দেয় কর্তৃপক্ষ।
আইকিউএসি’র নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, আমি নিয়োগপত্র পাওয়ার পর দায়িত্ব নিয়েছি। বিশ^বিদ্যালয়ের মিশন-ভিশনের আলোকে বিশ^বিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। এ বিষয়ে সবার পরামর্শ ও সহযোগিতা কাম্য।