পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিডি নিউজ ও দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু (৪৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি, হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পঞ্চগড় পৌরসভার নিউ মার্কেট এলাকার মৃত-আবদুল হালিমের তৃতীয় ছেলে। বৃহস্পতিবার বাদ মাগরিব পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানের মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সাংবাদিকতা জীবনে তিনি কালের কণ্ঠ, যায়যায়দিন, খোলাকাগজ, আজকের পত্রিকা, বিডি নিউজে কাজ করেছেন। দিগন্ত টিভির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত তিনি পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পঞ্চগড় চিত্র নামের একটি সাপ্তাাহিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তার মৃত্যুতে পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।