স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৭ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বাঁধন শাখা ফুল, ফল ও ঔষধি জাতের ২৭টি বৃক্ষের চারা রোপণ করেছে। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন (টিএসসি) কেন্দ্র থেকে একটি র্যা লির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত র্যা লি, বৃক্ষরোপণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বশেমুরকৃবির প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রফেসর ড. মোহাম্মদ শরিফ রায়হান, অতিরিক্ত পরিচালক (আইকিউএসি), প্রফেসর ড. মো: মইনুল হোসেন অলিভার, মো: শফিকুল আলম, (আহ্বায়ক, বশেমুরকৃবি বাঁধন), তোফায়েল আহমেদসহ (সদস্যসচিব, বশেমুরকৃবি বাঁধন) ২১ সদস্যের প্রতিনিধিদল।
এ সময় মো: শফিকুল আলম বলেন, আগামী আড়াই মাসে শতাধিক ব্যাগ রক্ত দান করার লক্ষ্যমাত্রা দাঁড় করেছি। সামনের সপ্তাহ থেকে নতুন করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর মাধ্যমে ক্রমশ এর পরিধি বাড়ানো হবে।