ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনের ভূমিকা সম্পর্কে আক্ষেপ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বলেছেন, ঢাবি প্রশাসন ছাত্রলীগ ছাড়া অন্যদের ব্যাপারে অনীহা ছিল। এ সময় তৎকালীন প্রশাসনের বিভিন্ন ধরনের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বরের স্বোপার্জিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ ধরনের কথা বলেন।
নুর বলেন, গত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অপকর্ম ব্যাপারে জানা সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি প্রশাসন। ঢাবি প্রশাসন ছাত্রলীগ ছাড়া অন্যদের ব্যাপারে অনীহা ছিল।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
ছাত্রলীগের অপকর্মের ব্যাপারে জাতি পদক্ষেপ নেয়নি : নুর
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনের ভূমিকা সম্পর্কে আক্ষেপ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি...





