ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজারসংলগ্ন হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডে। তাদের নাম মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯)। তাদের বাবা মো: হোসেন প্রবাসে থাকেন। গত চারদিন আগে তারা বোরহানউদ্দিন থেকে সোনাপুরে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে।