ভোলায় মা ইলিশ রক্ষায় বোরহান উদ্দিনের তেতুলিয়া নদীতে অভিযান চলাকালীন সময়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসানসহ তিন পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছে জেলেরা। গত রোববার রাতে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে। হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই হেলাল ও একজন পুলিশ কনস্টেবল আহত হন। এ সময় দুটি নৌকা জব্দ ও শাকিল নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সোমবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও মা ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টা নৌকা ও বিপুল পরিমাণে জাল জব্দ এবং একজনকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা শাকিল নামে একজনসহ অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, আটককৃত শাকিলকে সোমবার ভোলা কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভোলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপরে জেলেদের হামলা
ভোলায় মা ইলিশ রক্ষায় বোরহান উদ্দিনের তেতুলিয়া নদীতে অভিযান চলাকালীন সময়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসানসহ তিন পুলিশ সদস্যের...





