গাজীপুরে ধারাল অস্ত্রের আঘাতে স্মৃতি রাণী পাল (২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছে। গত সোমবার রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার মৃত গোপাল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। স্মৃতি ময়মনসিংহের গৌরিপুর থানার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে এবং স্বামী কাব্য সরকার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। পারিবারিক বিরোধের কারণে স্ত্রী-সন্তানসহ কাব্য বরমী বাজারের কামারপট্টির নানার বাড়িতে বসবাস করতেন। তবে কে বা কারা হত্যা করেছে জানা যায়নি।
স্মৃতির বাবা সুনীল বলেন, আড়াই বছর আগে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। বছরখানেক পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সোমবার রাত ৯টায় কথা হয় স্মৃতির সঙ্গে। তখন স্মৃতি জানায় তার স্বামী সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। আনুমানিক রাত ১০টায় স্মৃতির স্বামী কাব্য ফোনে স্মৃতির কিছু হয়েছে বলে জানান। তাৎক্ষণিকভাবে আমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্মৃতির মৃত্যুর বিষয়টি জানতে পারি। স্মৃতির আঘাত পাওয়ার কথা জেনে স্বামী ভারত যাওয়ার পথ থেকে ফিরে আসে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারাল নতুন দা, এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামীসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
গাজীপুরে ধারাল অস্ত্রের আঘাতে গৃহবধূ খুন
গাজীপুরে ধারাল অস্ত্রের আঘাতে স্মৃতি রাণী পাল (২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছে। গত সোমবার রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার মৃত...





