সাভারে গত সোমবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, আইওটি অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মশিউর রহমান, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার প্রমুখ।





