ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত, অসহায় ও অসচ্ছল ৪০ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা পরিষদ। গতকাল বুধবার জেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক নাফিসা আরেফীন অর্থ সহয়তার চেক বিতরণ করেন। আহত ২০ জনের প্রত্যেককে ৩০ হাজার এবং অসচ্ছল ২০ জনকে ২২ হাজার টাকা করে মোট ১০ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: ওয়াহিদ হোসেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়া, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মো: লুৎফর রহমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু প্রমুখ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের অর্থ সহায়তা
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত, অসহায় ও অসচ্ছল ৪০ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা পরিষদ। গতকাল বুধবার জেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক...





