‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে র্যালি বের হয়। পরে অডিটোরিয়াম-২ এ আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ডিন অধ্যাপক ড. উম্মে সালমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভিসি অধ্যাপক ড. মো: এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার, পোলট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহেরা ইয়াসমিন।





