বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আবদুল্লাহ মৃধা। নিয়োগপ্রাপ্তির পর মঙ্গলবার তিনি যোগদান করেন। এর আগে আবদুল্লাহ মৃধা ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত সোমবার বশেমুরকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে এবং শারমিন নাহার (উপ-রেজিস্ট্রার) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়। আবদুল্লাহ মৃধা নসসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন।