ভোলায় তিনটি গ্রেনেড ও একটি দেশীয় অস্ত্রসহ সুজন নামে এক সন্ত্রাসীকে আটক করে কোস্টগার্ড। গত বুধবার ভোরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টা থেকে ভোর ৫টা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সুজনকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটক সুজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।
ভোলায় গ্রেনেডসহ আটক ১
ভোলায় তিনটি গ্রেনেড ও একটি দেশীয় অস্ত্রসহ সুজন নামে এক সন্ত্রাসীকে আটক করে কোস্টগার্ড। গত বুধবার ভোরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে...





