নেত্রকোনার পূর্বধলায় হাসিবুল হাসান লিমন (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার খলিশউড় ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসিবুল হাসান লিমন ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জনা যায়, ‘শনিবার বিকেলে লিমনের বাবা বাড়িতে এসে ঘরে দেখতে পান তার ছেলে গলায় ফাঁসি দিয়ে বাঁশের আড়ায় ঝুলে আছে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে লাশ উদ্ধার করেন। তবে লিমনের মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।’

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’