বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সমাজ ও রাষ্ট্র থেকে সুদ-ঘুষ, চুরি-ডাকাতি, হত্যা-সন্ত্রাস বন্ধ করতে হলে আল কুরআন নির্দেশিত ও মহানবী হজরত মুহাম্মাদ সা: প্রদর্শিত পথে দেশ পরিচালনা করতে হবে। আর দেশকে এই পথে চালাতে গেলে প্রয়োজন সৎ, যোগ্য ও খোদাভীরু মানুষ। জামায়াতে ইসলামী তেমন যোগ্য, সৎ ও খোদাভীরু মানুষ তৈরির জন্য দীর্ঘ দিন যাবৎ কাজ করে যাচ্ছে।
তিনি সোমবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিবিরপুকুর বাজারে সিরাতুন্নবী সা: পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নারহট্র ইউনিয়ন আমিী ইব্রাহীম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সাবেক নায়েবে আমির ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মোমেন, মাওলানা আব্দুস শাহীদ খান, অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ, আব্দুল মোমিন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা ইউসূফ আলী, হাফেজ নজরুল ইসলাম সাইফুল, নজরুল ইসলাম কুদ্দুস, জহুরুল ইসলাম প্রমুখ।