বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে একটি র্যালি বের হয়ে পৌর শহরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা যায়। এর আগে সিডরে নিহত এবং ১৯৯৩ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সাগরে নিখোঁজ জেলেদের স্মরণে স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন পাথরঘাটা ইউএনও মো: রোকনুজ্জামান খান, পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক সভাপতি মির্জা শহীদুল ইসলাম খালেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক প্রমুখ।
বক্তারা ৭০ সালের জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের এ দিনটিকে উপকূল দিবস হিসেবে পালনের দাবি করেন। এ ছাড়া পাথরঘাটাসহ উপকূলে জেলেদের নিরাপত্তা, পুনর্বাসন, নিখোঁজ জেলেদের আইনগত সহায়তা দেয়ার দাবি জানানো হয়। ১৯৭০ সালরে ১২ নভম্বের ভয়াবহ জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়।





