ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা গতকাল সোমবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্রভাষক সেলিম আল রাজ ও প্রভাষক মোহাম্মদ শাজাহান সিরাজের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি।
বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল ছিদ্দিক, নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারী অধ্যাপক শারমিন রহমান, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক রাকিবুল হাসান, প্রভাষক দিলরুবা ইয়াসমিন প্রমুখ।