বরিশালের উজিরপুর উপজেলার ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটি উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব ডা: মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান ও পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম খান।
উদ্বোধনী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: রফিকুজ্জামান লিটন, উপজেলা জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যাপক আফতাব উদ্দীন আহমেদ, মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, উপজেলা বাসদের সমন্বয়ক মন্জুর মুন্সী প্রমুখ।
উজিরপুরে মেজর জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
বরিশালের উজিরপুর উপজেলার ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায়...





