ভোলার বোরহানউদ্দিনে ইশরাক নামে পাঁচ বছরের এক শিশুর লাশ বাড়ির পাশের কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ইশরাক একই ওয়ার্ডের শেখ ফরিদ উদ্দিনের ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি জানান, শিশুটির শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। কেউ শিশুটিকে হত্যা করে লাশ কলাবাগানের মধ্যে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে। মামলার প্রক্রিয়া চলমান।