ছাতকে আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু বক্কর দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে থানায় পাঠানো হয়েছে।





