ভোলায় মৎস্য বিভাগের পরিদর্শন টিমের ওপর জেলেদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ পাঁচ স্টাফ আহত হয়েছেন। আহতদের ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার মেঘনার কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৎস্য বিভাগ জানিয়েছে, সদর উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একটি টিম মনিটরিং করতে যায়। এ সময় মেঘনায় চরঘেরা জাল দেখতে পেয়ে তা অপসারণ করতে গেলে জেলেরা চড়াও হয়ে অভিযান টিমের ওপর হামলা চালায়। আহতরা হলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ফিল্ড অ্যাসিস্টেন্ট রফিকুল ইসলাম, তথ্য সংগ্রহকারী তানজিল, ¯িপডবোট চালক কামাল ও শ্রমিক জামাল আহত হন।
ভোলার মেঘনায় অবৈধ জাল সরাতে গিয়ে আহত ৫
ভোলায় মৎস্য বিভাগের পরিদর্শন টিমের ওপর জেলেদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ পাঁচ স্টাফ আহত হয়েছেন। আহতদের...





