যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ইকবাল হোসেন কুমিল্লা সদর উপজেলার বাকবাগগঞ্জ গ্রামের নাজির আলীর ছেলে।
অন্যদিকে আহতরা হচ্ছেন, তার সাথে থাকা একই উপজেলার বটদুল গ্রামের রহমতুল্লাহ (৪৫) ও জাবেদ আলী (৫০)।
স্বজনরা জানায়, ভোরে প্রাইভেটকারে যশোর থেকে কুমিল্লার যাওয়ার পথে বারীনগর বাজারে পৌঁছালে বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল হোসেন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বারোবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



