মুুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের অভিযানে অস্ত্র-বিদেশীমদসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে টঙ্গীবাড়ি মূলচর বায়তুল মামুর জামে মসজিদ-এর সামনের চেকপোষ্ট থেকে সোহেল ছৈয়াল নামের এক যুবককে আটক করে পুলিশ।
তিনি উপজেলার বেশনাল গ্রামের মরহুম জহুরুল ইসলাম ছৈয়ালের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সোহেল ছৈয়ালের নিকট থেকে কার্তুজ উদ্ধারের পর তার কথামতো ওই গ্রামের হামিদ আকনের স্ত্রী মোসাম্মৎ বেগমের ঘর থেকে একটি বন্দুক ও ৪০ রাউন্ড কার্তুজসহ তিন রাউন্ড পিস্তলের গুলি এবং ২৫ বোতল বিদশীমদ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: মুহিদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে।’



