মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন-এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন বিএনপি নেতা এম নাসের রহমান, মুজিবুর রহমান, মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া, আবেদ রাজা, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমুখ।
কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল পারভেস চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





