নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে দু’জন নিহত আর আহত হয়েছেন ১০ জন।
শনিবার (০৭ ডিসেম্বর) রায়পুরা উপজেলার চান্দেরকান্দ ইউনিয়নের মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পরে হারুনের সমর্থকরা মানিককে কুপিয়ে হত্যা করেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, ‘বংশগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে রায়পুরার রুবেল গ্রুপ ও বাসেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’





