ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে ভয়ভীতি প্রদর্শন ও বিগত তিনটি র্অবছরে নামে-বেনামে প্রকল্পের কোটি টাকা লোপাটের অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন ইউপি পরিষদের সদস্যসহ এলাকাবাসী।
গতকাল রোববার রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির অপসারণের দাবিতে উপজেলা পরিষদ চত্বর ও ানা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ স্মারকলিপি প্রদান করেন তারা। এতে স্বাক্ষর করেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মনঞ্জুরুল হক, কালা চান, নবীজুল হক, রফিকুল ইসলাম রোকন, মালা বেগম, নূরুল ইসলাম ফকির, হোসনে আরা বেগম ও শাহানাজ পারভীন।
বিক্ষোভ শেষে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ (ভিপি ফারুক), কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল আহমেদ, উত্তর জেলা যুবদলের সদস্য এমদাদুল হক মিলন, শ্রমিক দলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো: জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন, জেলা প্রশাসক বরাবরে দেয়া স্মারকলিপি তিনি গ্রহণ করেছেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে নিশ্চিত করেন।