নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শামসুল ইসলাম ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫ নম্বর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, সোমবার তাকে আদালতে পাঠানো হবে।





