বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) টেকনোলজির ওপর পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করা হয়েছে গতকাল। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রস্থ আন্তর্জাতিক কনফারেন্স কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, বিএডিসির মেম্বার ডিরেক্টর মো: মোস্তাফিজুর রহমান এবং রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো: নাজমুল ইসলাম। বশেমুরকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো: মসিউল ইসলামের সঞ্চালনায় এবং প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুল বাছেত মিয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো: গোলাম রসুল, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো: আমজাদ হোসেন প্রমুখ।





