রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহেল রানা ওরফে ডনকে (৪০) গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার সন্ধ্যায় নগরীর বর্ণালী মোড়ের একটি কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোহেল রানা ডন একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থলগ্নি করার অভিযোগ রয়েছে এ প্রকৌশলীর বিরুদ্ধে।
সাবিনা ইয়াসমিন বলেন, ডন একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।
রাজশাহীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী গ্রেফতার
রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহেল রানা ওরফে ডনকে (৪০) গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।রোববার সন্ধ্যায় নগরীর বর্ণালী মোড়ের একটি...





