কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। জানা গেছে দাবিকৃত চাঁদা না পেলে তিনি পরিবহনের দু’টি বাস পুড়িয়ে দেবেন বলে হুমকিও দিয়েছেন। গত সোমবার সকালে পৌরসদরের টিএনটি অফিসসংলগ্ন একটি অফিসে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন নজরুল ইসলাম নামের এক পরিবহন ব্যবসায়ী।
অভিযোগকারী নজরুল ইসলাম জেলা পরিবহন মালিক সমিতির সদস্য ও পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পাকুন্দিয়া উপজেলার চরলক্ষীয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রফিকুল ইসলাম পৌর সদরের হাপানিয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, পৌর সদরের পলিগ্যান পাবলিক স্কুলের সামনে থেকে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে তার দু’টি রয়েল মনোহরদী পরিবহন নামের বাস যাতায়াত করে। অভিযুক্ত শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম গত তিন মাস ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। উল্লিখিত টাকা না দিলে তিনি বাস চলতে দিবেন না মর্মে হুমকি দেন। একপর্যায়ে গত ৭ ডিসেম্বর শনিবার সকালে তার দু’টি বাসে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা বাসের টুলবক্স, অতিরিক্ত চাকা ও যন্ত্রপাতি খুলে নিয়ে যায়। সেই সাথে তারা দাবিকৃত চাঁদার টাকা না দিলে বাস দুইটি পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। এর প্রেক্ষিতে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ এবং কিশোরগঞ্জের নিম্নœ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ভূইয়া, পাকুন্দিয়া পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি বুলবুল আহমেদ, পাকুন্দিয়া পৌর যুবদলের ২ নং ওয়ার্ড সভাপতি বোরহান উদ্দিন, পাকুন্দিয়া পৌর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন বাবু প্রমুখ।
এ ব্যাপারে অভিযুক্ত শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রয়েল বাস কোম্পানি আমাকে বাসস্ট্যান্ড পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিন্তু অভিযোগকারী নজরুল কোম্পানির অফিস কক্ষটি তালা দিয়ে স্ট্যান্ডের জায়গা দখল করে রেখেছে।
পাকুন্দিয়ায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। জানা গেছে দাবিকৃত চাঁদা না পেলে তিনি পরিবহনের দু’টি বাস পুড়িয়ে দেবেন...





