মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১)। তিনি ইমামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। গ্রেফতারকৃত অন্যজন হলেন একই উপজেলার টেংগারচর গ্রামের মৃত মাতবর আলী মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৫২)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সদর থানায় দায়ের করা হত্যা মামলায় তারা আসামি বলে জানা যায়।
গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গজারিয়ায় আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পৃথক...





