ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ তায়কোয়ানদো প্রতিযোগিতায় সিলভার অর্জন করেছেন বগুড়ার রুফাইদা আনসারিয়া।
প্রতিযোগিতায় অংশ নেয়া ২১টি দেশের মধ্য ৫২ কেজি ওজন শ্রেণীতে দ্বিতীয় স্থান পেয়ে সিলভার পদক অর্জন করেন তিনি।
রুফাইদা বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন-এর পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
তিনি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার বাসিন্দা কারাতে প্রশিক্ষক লিয়াকত হোসেন রাজার মেয়ে।
তার সাফল্যে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
রুফাইদা ভবিষ্যতে আরো সাফল্য পেতে সকলের দোয়া চেয়েছেন।





