বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি ফারুক হোসেন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আ: হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাবারিপুর বাজারে ফারুক হোসেনকে গ্রেফতার করতে যায় পুলিশ। ফারুককে হ্যান্ডকাপ পড়ানোর সময় চার/পাঁচশ’ স্থানীয় লোকজন আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পড়ে পাশের বাঁশঝাড় থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়। পলাতক ফারুককে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা...



