রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মকবুলের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় স্ট্যাম্প ভেন্ডার মোহাম্মদ আক্কাস হোসেন জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি বাস খানখানাপুর থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিতভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হয়। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। এ সময় বাসটি ফরিদপুরের দিকে চলে যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তামিম শেখ জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।’