রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির নাম শহিদুল ইসলাম টুটুল (৪৩)। তিনি রাজশাহী নগরীর ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের বাসিন্দা। গত বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের আগে শুধু মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও শরীফ উদ্দিন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘গত সোমবার ওই ব্যক্তি তাকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন। এর পর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
এজাহারে উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি শরীফ উদ্দিনকে বলেন, রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেয়া হবে। শরীফ উদ্দিনের অবস্থান ও চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তার লোক গিয়ে টাকা নিয়ে আসবে।
এ নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানায়, থানায় মামলা করার পরই তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না ডিবি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবারই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে শহিদুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
রাসিকের সিইওর কাছে চাঁদা চাওয়া ব্যক্তি গ্রেফতার
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে...





