দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে প্রকাশ্যে বিজয় দিবস পালন করেছে বিএনপি।
বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের নিজ গ্রাম সরিকলে বৃহস্পতিবার রাতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর মৃধার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর গোমস্তার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এনায়েত হোসেন, আব্দুল মালেক সিকদার, হারুন সিকদার, যুবদল নেতা মনির হোসেন আকন প্রমুখ।
গৌরনদীতে বিএনপির বিজয় দিবস পালন
দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে প্রকাশ্যে বিজয় দিবস পালন করেছে বিএনপি।বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির...





