স্বরূপকাঠির আলকিরহাটে গত ১৮ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় মাস্টার মজিবুর রহমান ফাউন্ডেশনের উদেথ্যাগে ড. মিজান রহমান রচিত ‘স্বরূপকাঠির ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পাঠচক্রে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন কমরেড হুমায়ুন কবির, স্বরূপকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাফিজুর রহমান, শিক্ষক মাহফুজুর রহমান ফাগুন, উপজেলা যুব কর্মকর্তা এস এম জাহিদ হোসেন শামীম, শিক্ষক হুমায়ুন কবির খান, শিক্ষক আবদুস সাত্তার, শিক্ষক মাইনুল হাসান, শরীফ মাহমুদ শাহীন প্রমুখ।
স্বরূপকাঠির প্রচীন ইতিহাস, ইসলাম প্রচারের ইতিহাস, এই অঞ্চলের লোকসংস্কৃতি, আলোকিত মানুষ, ঐতিহাসিক নিদর্শন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা বিষয় আলোচনায় উঠে আসে।