ঢাকার নবাবগঞ্জে অসহায় শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়েছেন ভয়েস এশিয়ানের এডিটর অ্যান্ড সিইও, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আইসিটি প্রোগ্রাম প্ল্যানার এবং ফ্রিল্যান্স জার্নালিস্ট ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল।
গত রোববার উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামে কার্যক্রম পরিচালনা করে অনলাইন নিউজ পোর্টাল ভয়েস এশিয়ান ডট নিউজ টিম। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল বলেন, যেকোনো প্রয়োজনে আমার নিউজ টিম আপনাদের পাশে দাঁড়াতে চায়। আর এতে পৃষ্ঠপোষকতা করেছেন মালয়েশিয়া প্রবাসী সি মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি’র ম্যানেজিং ডিরেক্টর সিআইপি মো: অহিদুর রহমান।