যশোরের চৌগাছায় রানা হোসেন (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহ¯পতিবার উপজেলার সদর ইউনিয়নের দিঘলসিংহা গ্রামে এ ঘটনা ঘটে। রানা দিঘলসিংহা গ্রামের শামীম হোসেনের ছেলে ও চানপুর হাজী মর্তজআলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। চৌগাছা থানার ওসি পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।