নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় আগুনের ঘটনায় ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার রাত প্রায় একটা ত্রিশ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: মিরন মিয়া। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দু’টি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন দোকানের প্রায় ৫ লাখ টাকার মাল পুড়ে গেছে। তদন্ত করে আগুন লাগার কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, আগুন লেগে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।