দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে আভ্যন্তরীণ ও ভিনদেশী ষড়যন্ত্রের প্রতিবাদ, বিজয় উৎসবের নামে অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং সাদপন্থী ও ইসকন কর্তৃক নিরীহ মানুষ হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজারের রামু ওলামা পরিষদ।
পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য দেন- সহসভাপতি মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, মাওলানা হাফেজ শামসুল হক, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেফাজতুর রহমান প্রমুখ।