শৈলকুপা গাড়াগঞ্জ সড়কে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। এখনো তার পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ‘শৈলকূপা থেকে ছেড়া আসা ইজিবাইকটি এক পথচারীকেধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক জানান, কিছুক্ষণ পর আহত ব্যক্তি যান।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ‘ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি চিকিৎসারত অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে বলে জেনেছি।’