কক্সবাজারের টেকনাফ উপকূলে পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ২৫ হাজার ইয়াবা এবং মিয়ানমারের মুদ্রা উদ্ধার করেছে বিজিবি এবং র্যাব। এ সময় মিয়ানমারের নাগরিকসহ দুই মাদককারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে বিজিবির একটি টিম নাফ নদীর হ্নীলা পয়েন্টে অভিযান চালিয়ে দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা-সহ রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে মাদককারবারি আব্দুর শুক্কুরকে আটক করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট জব্দসহ শুক্কুরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
অপর দিকে কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া অফিসার) কামরুজ্জামান জানান, শনিবার রাতে টেকনাফের মধ্যম জালিয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামে এক মাদককারবারিকে আটকসহ ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, চার লাখ ২০ হাজার টাকা এবং মিয়ানমারের মুদ্রা পাঁচ লাখ পাঁচ হাজার কিয়াট উদ্ধার করা হয়।
আটককৃত নজরুল (৪১) চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।





