সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী, ছেলেসহ ২০০ জনকে আসামি করে বেলকুচি থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া মহল্লার মো: তমিজ উদ্দিনের ছেলে মো: আব্দুল হালিম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারেক মামলার বিবরণে জানিয়েছেন, ২০১৩ সালের ২৭ নভেম্বর মুকুন্দগাতী বাজারে বিএনপির মিছিলে বোমা নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। গুলিতে বাদি আব্দুল হালিম মাথায় গুলিবিদ্ধ হন। সে সময় লতিফ বিশ্বাসের ভয়ে মামলা করার সাহস পায়নি কেউ। গত রোববার সেনাবাহিনী লতিফ বিশ্বাসকে গ্রেফতারের পর ওই দিন রাতেই মামলা দায়ের করেন বাদি আবদুল হালিম।
মামলায় লতিফ বিশ্বাসকে প্রধান আাসামি করে তার স্ত্রী সাবেক মেয়র আশানুর বিশ্বাস, ছেলে দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাজুক বিশ্বাসকেও আসামি করা হয়।