রাজশাহীতে সাবেক মন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। এ উপলক্ষে গত রোববার রাতে রাজশাহী নগরীর উপশহরে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মরহুম কবির হোসেনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেন অস্থির। মরহুম অ্যাডভোকেট কবির হোসেন বিগত বিএনপি সরকারের সাবেক ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
টুর্নামেন্টের আহ্বায়ক শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর আব্দুল খালেক শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, বিএনপির রাজশাহী মহানগর যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদিন শিবলী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহসভাপতি নুসরাত এলাহী রিজভী, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফ আলী প্রমুখ।





