জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে চাঁদপুর জেলার গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জনপ্রশাসনের আধুনিকায়নের লক্ষ্যে সারা দেশে মতবিনিময় সভা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
তারই ধারাবাহিকতায় গতকাল চাঁদপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, আমাদের প্রথমে নিজকে সংস্কার বা মেন্ডেটকে চেন্জ করতে হবে প্রশাসন হতে হবে রাজনীতির প্রভাবমুক্ত এবং রাষ্ট্রের মেশেনারী হিসেবে কাজ করতে এই বিপ্লব চাঁদপুর থেকে শুরু হবে।
সভায় আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো: হাফিজুর রহমান ভূঞা বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, সিভিল সার্জন ডা: নুর আলম দ্বীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ লে. সোয়াইব আহমেদ, সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি শেখ জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের সম্পাদক তোফায়েল আহমেদ।



