বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করতে জুলাই বিপ্লবে হাজার হাজার নেতাকর্মী শহীদ এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। যে জমিনে রক্ত ঝরেছে সেখানে ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না।
গতকাল শনিবার শহরের শহীদ টিটু পৌর পার্ক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিগত ৫৩ বছর দেশে অনেক সরকার এসেছে। কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই দেশের মানুষ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব চায়। আমরা কোনো চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। জনগণের সেই আকাক্সক্ষা পূরনের জন্য জামায়াত-শিবিরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও জামায়াতের বগুড়া অঞ্চল প্রধান অধ্যাপক নজরুল ইসলাম। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং সাবেক ছাত্রনেতা হেদাইতুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইন, সাবেক শিবির নেতা মিজানুর রহমান, নুরুল আমীন সরকার, আব্দুস সালাম তুহিন, আনিছুর রহমান প্রমুখ।
মিলনমেলায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক আড়াই হাজারের অধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। বক্তব্য শেষে বর্নাঢ্য র্যালি বগুড়া শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া বিকেলে জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
যে জমিনে রক্ত ঝরেছে সেখানে ফ্যাসিবাদ ফিরতে পারবে না : রফিকুল ইসলাম খান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করতে জুলাই বিপ্লবে হাজার...





