সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি, ১৯ ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন চার কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোক করার জন্য আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর রেজাউল করিম রেজা শুনানি করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করেন।
হেনরী এক সময় সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। শিক্ষকতা করা অবস্থায় ২০০৮ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পান হেনরী। তার এ দায়িত্ব পালনকালে আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এ ঘটনায় হেনরীসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে।
পরে ২০২৪ সালের কথিত ‘ডামি আর আমি’ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট ভেঙে দেয়া হয় সংসদ। গা ঢাকা দেন এমপি হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান লাবু তালুকদার।
৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা রঞ্জুসহ তিন বিএনপি নেতাকর্মী নিহত হন।
পরে সিরাজগঞ্জ সদর থানায় হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়। এরপর ১ অক্টোবর মৌলভীবাজার থেকে হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেফতার করে র্যাব। বর্তমানে ওই মামলায় তারা কারাগারে আছেন।
সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি, ১৯ ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ও...





