বান্দরবানের দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত উমে প্রু মারমার স্বামীর নাম রুমেল তঞ্চঙ্গা। গুরুতর আহত নারীকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র দাশ জানিয়েছেন, ছেলেকে আনার জন্য রোববার বান্দরবান শহর থেকে উমেপ্রু হিমাগ্রীপাড়ায় যায়। সেখানে একটি সালিসি বৈঠকে অংশ নেয়। সকালে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।